ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ওড়িশায় কিশোরীকে গণধর্ষণ, উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল অটোরিকশা চালকরা

**সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:**

ভারতের ওড়িশায় আবারও ঘটল নৃশংস গণধর্ষণের ঘটনা। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে ভুবনেশ্বরে বিহারের ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় অটোরিকশা চালকেরা হাসপাতালে ভর্তি করেন।

ভুবনেশ্বর পুলিশ কমিশনার এস দেব দত্ত সিং জানিয়েছেন, “মেয়েটির অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি আইসিইউতে চিকিৎসাধীন।” তিনি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুবনেশ্বরের অশোকনগর এলাকার কাছে অচেতন অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখা যায়। প্রথমে স্থানীয়রা ভেবেছিলেন, সে প্রতিবন্ধী। পরে একদল অটোরিকশা চালক বিষয়টি বুঝে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, “মেয়েটিকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এবং মানসিকভাবে সে গভীর আঘাতপ্রাপ্ত। কথা বলতে না পারলেও ইঙ্গিতের মাধ্যমে জানিয়েছে যে সে বিহারের বাসিন্দা।”

পুলিশ কমিশনার আরও জানান, “অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারের চেষ্টা চলছে। একইসঙ্গে মেয়েটির পরিচয় যাচাইয়ের কাজও অব্যাহত রয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ওড়িশায় কিশোরীকে গণধর্ষণ, উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল অটোরিকশা চালকরা

আপডেট সময় ০৭:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫