ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ

লাখাইয়ে ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম গ্রেফতার

লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া মামলার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে লাখাই উপজেলার বামৈ এলাকা থেকে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ারুল হক এবং কনস্টেবল প্রণয় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ওসি মো. বন্দে আলী আরও জানান, গ্রেপ্তারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জে দায়ের হওয়া মামলার অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের পর হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ

error:

লাখাইয়ে ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম গ্রেফতার

আপডেট সময় ১০:১৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫