ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

লাখাইয়ে পুলিশের অভিযানে নাসিরনগরের দুই যুবক ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

পারভেজ হাসান লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক বলে জানা গেছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আকতারুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তিসকারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের তোফাজ্জুল রহমান (১৯) এবং একই গ্রামের লাইন মিয়া (১৭) নামের দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি বন্দে আলী জানান, “আটক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

লাখাইয়ে পুলিশের অভিযানে নাসিরনগরের দুই যুবক ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫