ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

এক রাতে মাধবপুরের বিভিন্ন স্থানে চুরির ঘটনা

বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক রাতে একাধিক স্থানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণাঞ্চলের কাশিমনগর বাজার ও বানিয়াপাড়া এলাকায় এই চুরির ঘটনাগুলো সংঘটিত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতের কোনো এক সময়ে চোরের দল কাশিমনগর বাজারের সুমন পালের মালিকানাধীন লোকনাথ স্বর্ণের দোকানের দরজা ভেঙে প্রায় ১৫ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। একই রাতে বানিয়াপাড়া কমিউনিটি ক্লিনিকেও চুরি হয়। সেখানে আলমারি ভেঙে কিছু ওষুধপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদউল্ল্যাহ বলেন,
“ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে, চোরদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

এক রাতে মাধবপুরের বিভিন্ন স্থানে চুরির ঘটনা

আপডেট সময় ১২:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫