ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ নিহত ৪ Logo কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ, নিহত ১২ Logo মাধবপুরে সুরমা চা বাগানে অবৈধ বালু উত্তোলন, ২ ট্রাক্টর জব্দ, আটক ১ Logo হবিগঞ্জে ঈদের দিন ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত ৩০ Logo মাধবপুরে ঈদেও রাইফেল হাতে সীমান্ত পাহারায় বিজিবি, দায়িত্বে অবিচল দেশপ্রেমের দৃষ্টান্ত Logo মাধবপুরে ২০ হাজার মুসল্লির ঈদের জামাত, আল-আরাফাহ ঈদগাহে অনন্য ধর্মীয় মিলনমেলা Logo লাখাইয়ে পাশবিকতার চরম রূপ: মানসিক ভারসাম্যহীন নারী ৪ সন্তানের জননী, নেই কারো স্বীকৃতি Logo মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মোত্তাকিম চৌধুরী Logo দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন বিশ্বম্ভরপুর থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম Logo দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন বাহুবল মডেল থানা-র ওসি মোঃ সাইফুল ইসলাম

শায়েস্তাগঞ্জে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর

Oplus_16908288

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এতে ব্যবসায়ী সুরুজ আলী মোল্লা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী সুরুজ আলী মোল্লা জানান, গত ৬ সেপ্টেম্বর একই এলাকার তৈয়ব আলীর ছেলে মোর্শেদ কামাল বাবুসহ কয়েকজন তার পরিবারকে মারধরের চেষ্টা চালায়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পরে গত ২৭ সেপ্টেম্বর এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযোগে বলা হয়, ঘটনার পরদিনই আসামি মুর্শেদ কামাল, মাছুম মিয়া ও তৈয়ব আলীসহ কয়েকজন পুনরায় হামলা চালিয়ে তার বাড়ির জানালার থাইগ্লাস ও পানি নিষ্কাশনের পাইপ ভাংচুর করে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে।

ব্যবসায়ী সুরুজ আলী মোল্লা বলেন, “সন্ত্রাসী চক্রটি আমার বাড়িতে হামলার পরও আমাকে নিয়মিত হুমকি দিয়ে আসছে। আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।”

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কান্ত নাথ বলেন, “অভিযোগ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ নিহত ৪

error:

শায়েস্তাগঞ্জে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর

আপডেট সময় ১০:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫