ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন Logo লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ Logo হাইমচরে ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ বিএনপি নেতার Logo সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া

হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

বাংলার খবর প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া কামারবাড়ি এলাকায় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ রেলস্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই কামারবাড়ি এলাকায় হঠাৎ এক যুবক রেললাইনে পড়ে যান। সঙ্গে সঙ্গে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের উপ–পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ জানায়, মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তে তদন্ত চলছে। স্থানীয়দের কেউ যদি পরিচয় শনাক্ত করতে পারেন, তাহলে রেলওয়ে থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট

error:

হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৯:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫