ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান

বাংলার খবর ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অদূর ভবিষ্যতে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরে এসে সরাসরি দলকে নেতৃত্ব দেবেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ডা. জাহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনের অনেক আগেই তারেক রহমান দেশে ফিরবেন এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের সে ষড়যন্ত্র সফল হবে না।”

তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করতে চাইছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত।”

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এটি একটি বেআইনি আবদার। সংবিধানকে ইচ্ছামতো ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। ডা. জাহিদ হোসেনের দাবি, দেশের জন-আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনৈতিক প্রক্রিয়া চলবে, আবেগী সিদ্ধান্তে নয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান

আপডেট সময় ০৬:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫