ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান

বাংলার খবর ডেস্ক
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, তাদের ওপর হামলায় সেনাবাহিনী ও পুলিশ জড়িত। বিশেষ করে সেনা সদস্যরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তাই সেনা আইনে প্রকাশ্যে বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তিনি।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান।

তিনি অভিযোগ করে বলেন, লাল শার্ট পরা এক ব্যক্তির হামলার ঘটনাকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শুরুতে দাবি করা হয়, নুর নয় বরং অন্য কেউ হামলার শিকার হয়েছেন। এটিকে তিনি ‘মিথ্যাচার’ বলেও আখ্যায়িত করেন।

রাশেদ খান আরও বলেন, গতকাল সেনাসদস্যরা বুট দিয়ে পিষে নুরকে আহত করেছে। এর দায় কোনোভাবেই সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারবেন না। তাই লজ্জা থাকলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

তিনি অভিযোগ করেন, সেনাবাহিনীকে কেউ ডাকেনি, তবুও তারা পরিকল্পিতভাবে এসে অফিসে ঢুকে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ঘোষণা দেন, “আমাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বিশেষ করে সেনা সদস্যরা এ হামলায় জড়িত। তাদের সেনা আইনে গোপনে নয়, প্রকাশ্যে বিচার করতে হবে। আমরা এ বিষয়ে মামলা করবো।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান

আপডেট সময় ০৬:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫