ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায় Logo আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশি সহযোগিতা জোরদারে আলোচনা Logo প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন Logo কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র Logo হাইমচরে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার Logo লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক Logo লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের Logo নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী Logo মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মাধবপুরে আখের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে এবার আখের বাম্পার ফলনে আনন্দে ভাসছেন কৃষকরা। উপজেলার ধর্মঘর, চৌমুহনী ও বহরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় আখের উৎপাদন হয়েছে ব্যাপকভাবে। বিশেষ করে আউলিয়াবাদ, রাজাপুর, মনতলা ও হরুষপুরে ফলন দ্বিগুণ হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

আখচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সময়মতো আখ রোপণ ও সঠিক পরিচর্যা করায় এবার ফলন আশাতীত হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও রাজধানী থেকে পাইকাররা ন্যায্যমূল্যে আখ কিনে নিচ্ছেন, এতে কৃষকরা সন্তুষ্ট।

আখচাষি নানু মিয়া বলেন, *“এবছর আমি ২ বিঘা জমিতে আখ চাষ করেছি। আশা করি গত বছরের তুলনায় এবার ভালো লাভ হবে। যে পরিমাণ কষ্ট করেছি, তার ফল হাতে পেয়েছি। আখের বাম্পার ফলনে আমরা সবাই খুব খুশি।”*

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। তিনি বলেন, *“চাষিরা নিয়মিত কৃষি দপ্তরের পরামর্শ নিয়েছেন এবং নিজেরাও কঠোর পরিশ্রম করেছেন। যার ফলে বিভিন্ন এলাকায় আখের ফলন হয়েছে অত্যন্ত ভালো। এটি মাধবপুরের কৃষিতে একটি বড় অর্জন।”*

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায়

error:

মাধবপুরে আখের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

আপডেট সময় ০৪:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫