ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল Logo সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল Logo মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া আটক Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

Oplus_16908288

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সব স্কুল ও কলেজে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল ও কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করার প্রস্তাব দেন। প্রস্তাবটি সভায় উপস্থিত সবাই সমর্থন করেন।

ইউএনও মো. আল আমীন বলেন, “সম্প্রতি পার্শ্ববর্তী উপজেলা মহেশপুরে মোবাইল ফোন নিষিদ্ধের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। জীবননগরেও একই উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা এই বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রেজুলেশন পাঠাব এবং দ্রুত স্কুল-কলেজ পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে বৈঠক করব। সবার সহযোগিতা পেলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

error:

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

আপডেট সময় ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫