ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo মাধবপুরে নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা Logo উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল Logo মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু Logo লাখাইয়ে মিনিবাসের ধাক্কায় দুমড়েমুচড়ে মিশুক, আহত ২ Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩ Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা

মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া আল আমিন হোটেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ও মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সকালে বানের পানিতে মাছ ধরতে বের হন। পথ পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত মোফাজ্জলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, বাসটি দ্রুত পালিয়ে যায় এবং সেটি শনাক্তে পুলিশ কাজ করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

error:

মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৪:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫