ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo নাসিরনগরে ফোর লেন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ Logo বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫ Logo চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার Logo লাখাই থানায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

হবিগঞ্জে গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ পালালেন আওয়ামী লীগ নেতা, এলাকায় তোলপাড়

বাংলার খবর প্রতিনিধি, বানিয়াচং (হবিগঞ্জ) হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি এবং আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন। তিনি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামে তাকে গ্রেফতারের পর পুলিশের নৌকায় করে থানায় নেওয়ার সময় লোকজনের বাধার মুখে তিনি হ্যান্ডকাপসহ পালিয়ে যান। ঘটনার পর ওই এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ জানান, আব্দুল মজিদ ৯ জন শহীদ হওয়ার ঘটনার মামলার আসামি। তাকে গ্রেফতারের সময় কিছু লোক প্রতিবন্ধকতা তৈরি করে, আর সেই সুযোগে সে নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে ৯ জন নিহত হন। সেই ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল মজিদ এজাহারভুক্ত আসামি। তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর থানায় নেওয়ার পথে পালিয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮

error:

হবিগঞ্জে গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ পালালেন আওয়ামী লীগ নেতা, এলাকায় তোলপাড়

আপডেট সময় ০৫:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫