ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল Logo সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল Logo মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া আটক Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র Logo সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে? Logo ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ Logo অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল Logo প্রেমিকের সহায়তায় শাশুড়িকে হত্যা, আদালতে দায় স্বীকার গৃহবধূর Logo মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

শেখ হাসিনার মামাতো ভাই আ. লীগ নেতা শেখ হীরা গ্রেপ্তার

প্রতিনিধি, গোপালগঞ্জ:
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই এবং আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরা অবশেষে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১ এর একটি দল।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন এলাকায় হামলার নির্দেশদাতা ছিলেন শেখ হীরা। গোপালগঞ্জ, খুলনা, রামপুরা, কোতোয়ালি ও উত্তরা পশ্চিমসহ একাধিক স্থানে তার নির্দেশেই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মারাত্মক অস্ত্রসহ হামলা চালায়।

শেখ হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।

ঘটনার পর র‌্যাব তার উপর নজরদারি বাড়ায়। তিনি বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে আটক করা হয় এবং পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার বিরুদ্ধে ঢাকার ডিএমপি, গোপালগঞ্জ ও খুলনার একাধিক থানায় মামলা চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

error:

শেখ হাসিনার মামাতো ভাই আ. লীগ নেতা শেখ হীরা গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫