ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২৪ ঘণ্টায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার চোরাই মালামাল ও মাদক জব্দ, আটক ১ Logo কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী Logo লাখাইয়ে পৈতৃক ভিটার বিরোধে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ Logo লাখাইয়ের পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন Logo মাধবপুরে সোনাই নদীতে ময়লার স্তুপ, দূষণে হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য Logo পরকীয়ার অভিযোগে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া Logo হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ Logo লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নাটকীয়তা Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা

লাখাইয়ে চোর আব্বাস মিয়া মোবাইলসহ আটক, জনতার উত্তম-মাধ্যমের পর ছেড়ে দিল!

Oplus_16777216

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় মোবাইল চুরির ঘটনায় কুখ্যাত চোর আব্বাস মিয়াকে জনতা হাতে-নাতে ধরে কিছু ‘উত্তম-মাধ্যম’ দিয়ে ছেড়ে দিয়েছে। বুধবার (২৩ জুলাই ২০২৫) সকালে বুল্লাবাজারে চোরাই মোবাইল বিক্রির সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

বুল্লাবাজারের ব্যবসায়ী মকবুল মিয়া জানান, ৫নং করাব ইউনিয়নের করাব গ্রামের আব্বাস উদ্দিন এলাকায় একজন পরিচিত চোর। সে ভিক্ষুক সেজে গ্রামে ঘুরে বেড়ায় এবং সুযোগ পেলেই চুরি করে। বুধবার সকালে একটি মোবাইল বিক্রির সময় কথাবার্তায় অসামঞ্জস্য থাকায় দোকানিরা তাকে আটকে রাখে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও উত্তম-মাধ্যম প্রয়োগে আব্বাস স্বীকার করে, মোবাইলটি লাখাইয়ের মশাদিয়া গ্রাম থেকে চুরি করেছে। যদিও তখন সে মালিকের নাম বলতে পারেনি। স্থানীয়রা আরও জানান, আব্বাস প্রায়ই ব্যাগ হাতে ভিক্ষার ছলে ঘরে ঢুকে যা পায় তাই নিয়ে চলে যায়। এর আগেও বিভিন্ন গ্রামে তাকে একাধিকবার চুরির ঘটনায় আটক করা হয়েছে।

আটকের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মোবাইলের প্রকৃত মালিক সনাক্ত হন। তিনি হলেন মাসুক মিয়ার ছেলে রুয়েল মিয়া। রুয়েল জানান, মোবাইলটি চার্জে রেখে বাইরে গেলে এক ফকির ঘরে ঢুকে সেটি চুরি করে। পরবর্তীতে ফেসবুকে ভিডিও দেখে তিনি মোবাইল ফিরে পান এবং ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় চালক কাদির মিয়া জানান, জনতা আব্বাসকে আটকের পর তার কাছ থেকে মোবাইল উদ্ধার করে এবং পরে ছেড়ে দেয়। তবে এলাকাবাসীর দাবি, তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় ৫৫ বিজিবির পৃথক অভিযানে অর্ধকোটি টাকার চোরাই মালামাল ও মাদক জব্দ, আটক ১

error:

লাখাইয়ে চোর আব্বাস মিয়া মোবাইলসহ আটক, জনতার উত্তম-মাধ্যমের পর ছেড়ে দিল!

আপডেট সময় ১১:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫