ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাসহ আটক ৪ Logo আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত Logo সিলেটে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন কুলাউড়ার গৃহবধূ Logo শতভাগ উপবৃত্তি পাবে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী, ২২ উপজেলায় সব শিক্ষার্থী Logo মাধবপুরে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও হাফেজদের পাগড়ি প্রদান Logo চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা Logo আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ছাতিয়াইনে সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছমা খাতুন Logo গাজীপুরে কাজে ফিরলেন পোশাকশ্রমিকরা, শিল্পাঞ্চলে স্বস্তি Logo সিলেটে এমপি এমএ মালিকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে সরেজমিনে পরিদর্শনে যাচ্ছে তদন্ত কমিটি। অভিযোগকারীদেরও তদন্তস্থলে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান হবিগঞ্জ মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. আকলিমা এবং সদস্য লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায় সরাসরি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অভিযোগগুলোর সত্যতা যাচাই করবেন।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এ কে এম নাসির ভূঁইয়া জানান, তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় কমিটি সরেজমিনে তদন্ত কার্যক্রম শুরু করছে।

স্থানীয়দের অভিযোগ, দরিদ্র রোগীদের কাছ থেকে অর্থ আদায়, সরকারি ওষুধ বিক্রি এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের মতো অনিয়মের সঙ্গে সুচিত্রা রানী দাশ জড়িত। এসব অভিযোগে একাধিকবার শোকজ করা হলেও তিনি বহাল তবিয়তে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

সরেজমিনে তদন্তের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তবে অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য ও লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়ের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জনপ্রিয় সংবাদ

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী সায়লা ফারজানাসহ আটক ৪

error:

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

আপডেট সময় ০১:৪৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬