ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ কৃষ্ণপুর গণহত্যা দিবস: লাখাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন Logo ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ৫ কোটিই পানিতে Logo লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Logo মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস Logo ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট Logo মশাদিয়ায় খালের ওপর কালভার্ট না থাকায় দুর্ভোগে ১৮ পরিবারসহ শত শত মানুষ Logo জুমার গুরুত্বপূর্ণ আমল Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত Logo পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ওসি-চেয়ারম্যানকে ইউএনওর চিঠি

হবিগঞ্জে অবৈধ সিলিকা বালু উত্তোলন: ডিসি-ইউএনওসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে বেলা’র আইনি নোটিশ

বাংলার খবর প্রতিনিধি, হবিগঞ্জ
হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অননুমোদিতভাবে সিলিকা বালু উত্তোলনের ঘটনায় পরিবেশ আইনবিষয়ক সংগঠন ‘বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’ ১২ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রেরিত এই ‘নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস’-এ বলা হয়, ১৪৩১–৩২ বাংলা সনে সরকারি গেজেটভুক্ত ২৩টি বালুমহাল ইজারা না দেওয়া হলেও, চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের চা-বাগানঘেঁষা ছড়া, পাহাড়ি অঞ্চল ও সংরক্ষিত বনাঞ্চল থেকে যান্ত্রিকভাবে বালু উত্তোলন চলছে প্রশাসনিক নজরদারির অভাবে।

নোটিশে হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এবং চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের তিন ইউএনওসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়েছে।

বেলা জানায়, অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু পরিবেশ, জীববৈচিত্র্য, জনস্বাস্থ্য এবং সড়ক-সংযোগসহ বিভিন্ন অবকাঠামোর মারাত্মক ক্ষতি করছে। তারা গেজেট সংশোধন করে বালুমহালগুলো বিলুপ্ত ঘোষণা এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে।

৭ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে, আদালতে রিট দায়ের করা হবে বলেও বেলা তাদের আইনি নোটিশে উল্লেখ করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আজ কৃষ্ণপুর গণহত্যা দিবস: লাখাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

error:

হবিগঞ্জে অবৈধ সিলিকা বালু উত্তোলন: ডিসি-ইউএনওসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে বেলা’র আইনি নোটিশ

আপডেট সময় ০৯:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫