ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মিস এন্ড মিসেস প্লাস বিউটি’-এর প্রথম রানারআপ হলেন সিলেটের লাকি চন্দ

বাংলার খবর ডেস্ক

বিবাহিত ও অবিবাহিত স্থুলকায় নারীদের নিয়ে আয়োজিত ‘মিস এন্ড মিসেস প্লাস বিউটি ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ১১ জুলাই ঢাকার বেইলি রোডের গার্লস গাইড এসোসিয়েশন মিলনায়তনে।

আয়োজকদের মতে, এটি শুধুমাত্র একটি সুন্দরী প্রতিযোগিতা নয়—এটি স্থুলকায় নারীদের স্বাস্থ্যসচেতনতা ও মেধা বিকাশের একটি মঞ্চ। হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বিভিন্ন বাছাই পর্ব পেরিয়ে শ্রীমঙ্গল, সিলেটের লাকী চন্দ হয়েছেন এই প্রতিযোগিতার প্রথম রানারআপ।

প্রথম স্থান অর্জন করেন অনন্যা খান এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মাফিয়া বর্ষা।

আয়োজকরা জানান, যাচাই-বাছাই শেষে ৭০ জন প্রতিযোগীকে মূল পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তাদের অভিনয়, উচ্চারণ, র‌্যাম্প, নৃত্যসহ বিভিন্ন বিষয়ে গ্রুমিং করানো হয় এবং সেখান থেকে ১০ জনকে গ্র্যান্ড ফাইনালের জন্য মনোনীত করা হয়। এরপর গালা রাউন্ডে বিচারকেরা পারফর্ম্যান্স ও বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সেরা ৩ জনকে বিজয়ী ঘোষণা করেন।

প্রধান বিচারক হিসেবে ছিলেন নাট্যাভিনেতা ও গীতিকবি রাজীব মণি দাস। তিনি বলেন, “সুন্দরী প্রতিযোগিতা মানেই জিরো ফিগার বা ফর্সা গায়ের রং—এই ধারণা বদলানোর সময় এসেছে। এই আয়োজন স্বাস্থ্যবতী নারীদের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার সুযোগ করে দেবে।”

বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা আঁচল আঁখি, পরিচালক মো. ফাহাদ, ফ্যাশন ডিজাইনার রুমি করিম এবং কোরিওগ্রাফার ইউসুফ খান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মিস এন্ড মিসেস প্লাস বিউটি’-এর প্রথম রানারআপ হলেন সিলেটের লাকি চন্দ

আপডেট সময় ১২:২৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫