ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

লাখাইয়ে ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

  • পারভেজ হাসান
  • আপডেট সময় ০১:৪২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৮১১ Time View

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, লাখাই:

হবিগঞ্জের লাখাই উপজেলার কামড়াপুর ব্রিজের কাছে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। হবিগঞ্জ থেকে লাখাইগামী একটি মালবোঝাই ভ্যানগাড়ি এবং বুল্লা থেকে হবিগঞ্জগামী একটি ইজিবাইকের (মিশুক) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের তীব্রতায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও বামৈই হাসপাতালে নিয়ে যান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার খবর পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক সাহা ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, দুর্ঘটনার শিকার ভ্যানগাড়ি ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, “ঘটনাটি খুবই দুঃখজনক। আমাদের টিম দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।”

সাম্প্রতিক সময়ে লাখাই এলাকায় যানবাহনের চলাচল বৃদ্ধি পাওয়ায় সড়ক দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয়রা দ্রুত গতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সড়ক নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

লাখাইয়ে ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

আপডেট সময় ০১:৪২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫