ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

চা দোকানের আড়ালে অপরাধের আখড়া, লাখাইয়ে বাড়ছে জুয়া ও মাদক

  • পারভেজ
  • আপডেট সময় ০১:২৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৭৫৯ Time View

বাংলার খবর প্রতিনিধি, লাখাই:

হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন বাজারের চা দোকানগুলো এখন আর কেবল আড্ডার জায়গা নয়, পরিণত হয়েছে মাদক, অনলাইন জুয়া এবং অপরাধের কেন্দ্রবিন্দুতে। বুল্লা বাজার, কালাউক বাজারসহ একাধিক স্থানে চা দোকানের আড়ালে চলছে অবৈধ কর্মকাণ্ড, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, অনেক দোকানে বড় টেলিভিশন সেট বসিয়ে সিনেমা, অশ্লীল ভিডিও দেখানো হচ্ছে, যা স্থানীয় তরুণদের আকৃষ্ট করছে। এর সুযোগে ক্রেতাদের একাংশ মোবাইল ফোনে ‘লুডু গেম’ এর নামে অনলাইন জুয়ার জগতে প্রবেশ করছে। শুধু তাই নয়, এসব দোকানে ইয়াবা, গাঁজা সহ নানা মাদকদ্রব্যের সহজলভ্যতা তৈরি হয়েছে, যা চুপিচুপি কেনাবেচা ও সেবন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই অবৈধ চা দোকান-ভিত্তিক আড্ডা থেকে গড়ে উঠেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। তারা রাতের বেলায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত করছে। এতে সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে।

বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়া বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা বাজার কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছি।”

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, “এই ধরনের অভিযোগ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাজার কমিটির সঙ্গে কথা বলে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।”

সচেতন এলাকাবাসী ও সমাজকর্মীরা দ্রুত সময়ের মধ্যে এসব চা দোকানে চলা অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, এখনই কঠোর ব্যবস্থা না নিলে লাখাইয়ের তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে এবং সামাজিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

চা দোকানের আড়ালে অপরাধের আখড়া, লাখাইয়ে বাড়ছে জুয়া ও মাদক

আপডেট সময় ০১:২৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫