ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

মাওয়ায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষ: ৬ দিন পর লাখাইয়ের মোজাম্মেল হকের গলিত লাশ উদ্ধার

পারভেজ হাসান, লাখাই থেকে
ঢাকার মাওয়া ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে গত শুক্রবার সন্ধ্যায় স্পিডবোট ও ট্রলারের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মো. মোজাম্মেল হকের (৩৭) গলিত মরদেহ অবশেষে ৬ দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতুর কাছে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. মো. রাফায়েল মনোয়ার উৎসব (এক্স), বিএন।

মোজাম্মেল হক লাখাই উপজেলার সিংহ গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় ব্যবসা করতেন। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

ঘটনার দিন পদ্মা নদীতে চলন্ত স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে তিনি নিখোঁজ হন। একই ঘটনায় আরও তিনজন আহত হন, যাদের মধ্যে একজন এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

উদ্ধারকৃত মরদেহ শনাক্তের পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মোজাম্মেলের মৃত্যুতে সিংহ গ্রামে শুরু হয়েছে শোকাবহ পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শোকবার্তা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

মাওয়ায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষ: ৬ দিন পর লাখাইয়ের মোজাম্মেল হকের গলিত লাশ উদ্ধার

আপডেট সময় ০১:০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫