ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক, Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ৮৫৮ Time View

বাংলার খবর ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে এই দুই রাজনৈতিক শীর্ষ নেতার বৈঠক শুরু হয়।

এর আগে দুপুর ১২টা ১৭ মিনিটে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে প্রবেশ করেন মির্জা ফখরুল।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য জোরদার করার উদ্যোগ নিয়েছে বিএনপি। তারই অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

ধারণা করা হচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই দুই রাজনৈতিক নেতার মধ্যে আলোচনা হবে। তা ছাড়া বর্তমান পরিস্থিতিতে এই দুই নেতার সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন কোনো বার্তা দিতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক,

error:

চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

আপডেট সময় ০২:০০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫