ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার Logo অপ্রতিম হত্যা: শোকের মধ্যেই বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদেরও মিলতে পারে দীর্ঘ ছুটি Logo পুলিশকে গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে আওয়ামী লীগের সম্পৃক্তদের আইনের আওতায় আনার নির্দেশ Logo উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিতে বড় ধস, সংকটের কারণ নিয়ে প্রশ্ন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময়

ভারতের আকাশে আবারো বিপর্যয়: হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের করুণ মৃত্যু

ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীবাহী একটি হেলিকপ্টার ভয়াবহভাবে বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) ভোর ৫টা ২০ মিনিটে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝখানে একটি জঙ্গলে এ দুর্ঘটনা ঘটে।

হেলিকপ্টারটি আর্যন এভিয়েশনের মালিকানাধীন এবং মাত্র ১০ মিনিটের যাত্রাপথে ছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানা যায়, নিহতদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী ও একজন শিশু রয়েছে। তীর্থযাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে এসেছিলেন।

হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন চাষি গাছের পাতা আনতে গিয়ে ধোঁয়া দেখতে পান এবং সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে খবর দেন। পরে এনডিআরএফ ও এসডিআরএফ-এর উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির তথ্যমতে, প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে চূড়ান্ত তদন্ত এখনো চলমান।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার অত্যন্ত বেদনাদায়ক খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ চলমান, যাত্রীদের নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা করছি।”

উল্লেখ্য, কেদারনাথ মন্দির খোলার পর গত ছয় সপ্তাহে এটি পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে ৭ জুন আরেকটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে জরুরি অবতরণ করে, যেখানে পাইলট আহত হন।

প্রতিনিয়ত ঘটতে থাকা এসব দুর্ঘটনা হেলিকপ্টার সেবার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। হিমালয়ের দুর্গম এলাকায় হেলিকপ্টার অন্যতম ভরসা হলেও সম্প্রতি একের পর এক দুর্ঘটনায় তীর্থযাত্রীদের আতঙ্ক বাড়ছে। স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার

error:

ভারতের আকাশে আবারো বিপর্যয়: হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের করুণ মৃত্যু

আপডেট সময় ০৩:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫