ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ভারতীয় বিএসএফ পুশ-ইন করেছে ২২ জনকে চুনারুঘাট সীমান্তে: বিজিবির উদ্ধার ও প্রশাসনের ব্যবস্থা

ভারতীয় বিএসএফ চুনারুঘাটের রেমা-কালেঙ্গা সীমান্ত এলাকার মাধ্যমে ২২ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে। এই তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হাবিবুর রহমান।

৩০ মে শুক্রবার ভোরের কোনো এক সময় কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয় ভারতীয় বিএসএফ। স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, ভোরে খবর পেয়ে দ্রুত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের এক উপজাতি সম্প্রদায়ের বাড়িতে নিরাপদে রাখা হয়।

বৈরী আবহাওয়ার কারণে তাদের বেশির ভাগের পোশাক ভিজে গেছে এবং দু’জন গুরুতর আহত হয়েছে। প্রতিবেদনের সময় পর্যন্ত তাদের থানায় নিয়ে আসার কাজ চলছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন, এই পুশ-ইনের ঘটনাটি তিনি শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

আটককৃত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলো—
১. জোহর আলী (৮০), পিতা: মৃত ওসমান আলী, গ্রাম: হাসনাবাদ, থানাঃ নাগেশ্বরী, কুড়িগ্রাম
২. মোঃ আরিফ (১৯), পিতা: জোহর আলী, একই গ্রাম ও থানার বাসিন্দা
৩. মোঃ আসাদুল (৩০), পিতা: জোহর আলী, একই এলাকা
৪. মোছাঃ আছিয়া বেগম (৬০), স্বামী: জোহর আলী, একই গ্রাম থেকে
৫. মোঃ আশরাফুল (৩৫), পিতা: মৃত আকবর আলী, গ্রাম: মন্ডল গড়া, থানাঃ নাগেশ্বরী
৬. মোছাঃ জাহানারা (৩০), স্বামী: মোঃ আশরাফুল, একই এলাকা
৭. মোছাঃ কাকলী (১০), পিতা: মোঃ আশরাফুল
৮. মোছাঃ আশরাফী (০৬), পিতা: মোঃ আশরাফুল
৯. মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা: মৃত নবাব উদ্দিন, গ্রাম: স্বাধীরগ্রাম, থানাঃ উলিপুর, কুড়িগ্রাম
১০. মোছাঃ আফরোজা (২৪) সহ মোট ২২ জন।

বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদারকির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ও সেবাসহ ব্যবস্থা গ্রহণ করছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

error:

ভারতীয় বিএসএফ পুশ-ইন করেছে ২২ জনকে চুনারুঘাট সীমান্তে: বিজিবির উদ্ধার ও প্রশাসনের ব্যবস্থা

আপডেট সময় ০৮:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫