ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

নবীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর কবির মিয়া গ্রেফতার

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) নবীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. কবির মিয়া (৫০)–কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রোববার (৬ জুলাই) রাত ৮টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের সুজন লাইব্রেরির সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সারাদেশে ডাকা হরতালের দিন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে নাশকতার চেষ্টা করা হয়। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তে কবির মিয়ার সম্পৃক্ততা পাওয়ার পর, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “নাশকতার মামলায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কবির মিয়াকে গ্রেফতার করা হয়েছে।”

গ্রেফতারকৃত কবির মিয়া নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্যও ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

error:

নবীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর কবির মিয়া গ্রেফতার

আপডেট সময় ০৭:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫