ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ
বাংলাদেশ সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি

বরখাস্ত/অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান

আজ ১৮ মে ২০২৫ তারিখে জাতীয় প্রেসক্লাব চত্বরে কিছু বরখাস্ত/অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনাসদস্য চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ এবং আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সংবাদমাধ্যমে বক্তব্য প্রদান করেন।

বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে উক্ত সাবেক সদস্যদের বক্তব্য শ্রবণ করেন। প্রতিনিধি দলটি জানায়, উত্থাপিত দাবি ও অভিযোগসমূহ সেনাবাহিনীর প্রচলিত বিধি-বিধান অনুযায়ী যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, দাবিসমূহ কোনো তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের মাধ্যমে না পাঠিয়ে, সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৪ মে ২০২৫ তারিখে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়—এ ধরনের মোট ৮০২টি আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১০৬টি আবেদন নিষ্পত্তি হয়েছে এবং বাকি আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে। সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সাথে বিষয়গুলো বিবেচনা করছে।

তবে আজকের দিনে কিছু অনভিপ্রেত ঘটনা এই সুশৃঙ্খল বাহিনীর চেতনা ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রতিনিধি দল দ্বিতীয়বারের মতো সফল আলোচনার পর ফিরে যাওয়ার সময় কিছু উশৃঙ্খল বরখাস্ত সদস্য গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও অশ্রাব্য ভাষায় স্লোগান প্রদান করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সংযম ও সহনশীলতা দেখালেও, এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি রোধে কিছু সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হতে হয়।

বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে বিশ্বাস করে—জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক আচরণ এবং বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার যেকোনো প্রচেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনী সকল পক্ষকে আইন, সংবিধান ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল ও সংবেদনশীল আচরণের অনুরোধ জানাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

বাংলাদেশ সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি

বরখাস্ত/অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান

আপডেট সময় ১২:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫