ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে অজ্ঞাতনামা যুবকের হত্যার পর্দা উন্মোচন, গ্রেফতার আবুল কালাম

Oplus_131072

মাধবপুর থানায় গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে শিমুলঘর বাজার থেকে ছাতিয়াইন বাজারের মাঝামাঝি একপালপুর এলাকায় রাস্তার ঢালুতে ঝোপের ভিতর অর্ধগলিত অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে তদন্তের মাধ্যমে পুলিশ সোস্যাল মিডিয়া ও অন্যান্য মিডিয়ার সাহায্যে অজ্ঞাতনামা যুবকের ছবি প্রকাশ করে।

তদন্তের পর, স্থানীয় এবং বিভিন্ন থানার নিখোঁজ জিডি পর্যালোচনা করে ভিকটিমের পরিচয় শনাক্ত করা হয়। এরপর মাধবপুর থানায় ব্যাপক তদন্তের মাধ্যমে খুনের সাথে জড়িত আসামীকে চিহ্নিত করা হয় এবং তার খোঁজে ছায়া তদন্ত শুরু হয়।

গত ৮ মে ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার থেকে আসামী মোঃ আবুল কালাম @ খোকন (২১), পিতা-মোঃ সুন্দর আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বেঙ্গাউতা গ্রামের বাসিন্দাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আদালতে স্বীকারোক্তি প্রদান করে এবং হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় মাধবপুর থানা পুলিশের সফল অভিযানে হত্যার রহস্য উদঘাটিত হওয়ায় পুলিশ বিভাগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে অজ্ঞাতনামা যুবকের হত্যার পর্দা উন্মোচন, গ্রেফতার আবুল কালাম

আপডেট সময় ১১:৩৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫