ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মাধবপুরে কুন্ডু মেলায় ছুরিকাঘাতে একজন খুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চৌমুহনী ইউনিয়নের
বিষ্ণুপুর এলাকায় কুন্ডু মেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে হোসেন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে কুন্ডু মেলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর ওই দিনে সনাতন ধর্মাবলম্বীদের পূন্যস্থানে স্ন্যান করতে আসে। এ উপলক্ষ্যে স্থানীয়দের উদ্যোগে মেলা বসে। বিকাল সাড়ে ৩ টার দিকে বিষ্ণুপুর গ্রামের রজব আলী ও জহির আলীর লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে একে অপরকে ধাওয়া করে। এ সময় চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে হোসেন মিয়ার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর কতর্ব্যরত চিকিৎসক ডাঃ তারেকুজ্জামান তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রজব আলীও আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মাধবপুরে কুন্ডু মেলায় ছুরিকাঘাতে একজন খুন

আপডেট সময় ০৮:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫