ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময় Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুলাই ঘোষণাপত্র বৈঠকে যাচ্ছে না বিএনপি।।

নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হলেও বিএনপি এতে অংশ নেবে না।

বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
এর আগে, বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সর্বদলীয় বৈঠকের বিষয়ে জানানো হয়। প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করবে।

এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের বিষয়টি জানান। তিনি বলেন, ‘এই বৈঠকের মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। বৈঠকের দিনই স্পষ্ট হবে, কখন ঘোষণাপত্রটি জারি করা হবে এবং সরকার কীভাবে এই ঘোষণাপত্র বাস্তবায়নে ভূমিকা রাখবে।’

উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট-প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষিত হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল

error:

জুলাই ঘোষণাপত্র বৈঠকে যাচ্ছে না বিএনপি।।

আপডেট সময় ০১:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫