ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও অপরাধ দমনে জোরদার অভিযানের নির্দেশ Logo লাখাইয়ে কৃষক গ্রুপের মাঝে এলএলপি সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণ Logo শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ Logo মাধবপুরে জরাজীর্ণ রামেশ্বর গ্রামের প্রধান সেতু, ঝুঁকি নিয়ে চলাচল Logo বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

প্রাথমিক শিক্ষকদের জরুরি বার্তা দিল অধিদপ্তর

প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন চলছে।  এদিকে অভিযোগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন এলাকায় ‘বদলির প্রলোভন’ দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে ঘুস নিচ্ছে একটি চক্র। প্রতারক চক্র থেকে বাঁচতে শিক্ষকদের জরুরি বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ বার্তা দেওয়া হয়।

বার্তায় বলা হয়, এটি একটি প্রতারক চক্রের কাজ, যারা অসৎ উদ্দেশ্যে বিশাল অংকের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রম প্রশাসন বিভাগের আওতাভুক্ত নয়। সব শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকতে বলা হলো।

এ ধরনের প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বার্তায় বলা হয়েছে, কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তর আরও জানিয়েছে, একজন ব্যক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পরিচয়ে ফোন করে ২০ এর কম শিক্ষার্থীবিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ৩০ হাজার টাকা দাবি করছেন। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করেন না এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে প্রশাসন বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন

error:

প্রাথমিক শিক্ষকদের জরুরি বার্তা দিল অধিদপ্তর

আপডেট সময় ০৭:৩৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫