ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo তৃতীয়বারের মতো সংসদে যাচ্ছেন রাশেদা বেগম হীরা Logo লাখাইয়ে ইয়াবাসহ ২ গ্রেফতার, পালিয়েছে মূলহোতা জুমেল Logo সাংবাদিক জিল্লুরের স্ত্রী ফাহমিদা হক পেলেন বিএনপির মনোনয়ন Logo সংসদে চা শ্রমিকদের ভিটাভূমির অধিকার নিশ্চিতের দাবি এমপি ফয়সলের Logo মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন Logo লাখাইয়ে চুরির মোটরসাইকেল ও মোবাইলসহ যুবক আটক, পুলিশে সোপর্দ Logo সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা Logo অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম Logo মজুদদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডিসি-এসপিদের নির্দেশ

আজ থেকে সৌদিতে ওমরাহ করতে যেতে পারবেন না কেউ

লিটন বিন ইসলাম, প্রবাসী ডেস্কঃ
ওমরাহ করতে আজ রোববার (১৩ এপ্রিল) থেকে সৌদি আরবে আর কেউ প্রবেশ করতে পারবেন না। দেশটি হজের প্রস্তুতি শুরু করবে। হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। সৌদি আগেই ঘোষণা দিয়েছিল ১৫ শাওয়াল ও ১৩ এপ্রিল থেকে ওমরাহ যাত্রীদের জন্য তাদের সীমান্ত বন্ধ হয়ে যাবে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আজ রোববারই বিদেশি ওমরাহ যাত্রীরা প্রবেশ করতে পারবেন। এরপর যারা ওমরাহ করতে চান তাদের হজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপরদিকে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা দিয়ে জানিয়েছে, যেসব হজ ও ওমরাহ এজেন্সি ভিসার মেয়াদ শেষ হওয়া ওমরাহ যাত্রীদের নিজ দেশে ফেরতের বিষয়টি নিশ্চিতের প্রতিবেদন দাখিল করতে পারবে না তাদের সর্বনিম্ন এক লাখ রিয়াল জরিমানা করা হবে। যা পরিস্থিতি অনুযায়ী কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে।

এছাড়া ওমরাহ যাত্রীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার শেষ তারিখ আগামী ২৯ এপ্রিল নির্ধারণ করেছে হজ মন্ত্রণালয়। এই সময় শেষ হওয়ার পর সৌদিতে অবস্থান করলে তা আইনগত শাস্তির বিধানের মধ্যে পড়বে বলে জানিয়েছে তারা।

সৌদি আরবের এই মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, নির্দিষ্ট তারিখের মধ্যে ফিরে যেতে যে কোনও ধরনের বিলম্ব আইনের লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

error:

আজ থেকে সৌদিতে ওমরাহ করতে যেতে পারবেন না কেউ

আপডেট সময় ০৩:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫