ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন

হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি দুর্ঘটনা, আহত ২

পারভেজ হাসান লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের কামড়াপুর এলাকায় একটি দ্রুতগতির সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে করাব ও বুল্লা বাজারের মাঝামাঝি কামড়াপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা ৫ জন যাত্রীর মধ্যে অন্তত ২ জন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ৫ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি আঞ্চলিক মহাসড়ক ধরে যাওয়ার পথে কামড়াপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়িটি সড়কের পাশে উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়কটিতে প্রায়শই দ্রুতগতি ও বেপরোয়া গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনা ঘটছে। তারা এই মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপদ চলাচলের জন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

error:

হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি দুর্ঘটনা, আহত ২

আপডেট সময় ১০:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬