
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের জুলাই শহীদ শেখ শফিকুল ইসলামের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নেতৃত্বে শহীদ শেখ শফিকুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী জুলাই শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বাংলার খবর ডেস্ক : 























