ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo মাধবপুরে নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা Logo উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল Logo মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু Logo লাখাইয়ে মিনিবাসের ধাক্কায় দুমড়েমুচড়ে মিশুক, আহত ২ Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩ Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা

চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ে প্রাথমিক ধারণা ও সচেতনতা বাড়াতে হবিগঞ্জের চুনারুঘাটে কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।

অনুষ্ঠানে উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। কর্মশালায় শিক্ষার্থীদের ভূমি বিষয়ে বিভিন্ন প্রাথমিক ধারণা ও সচেতনতামূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকেরা। পাশাপাশি মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের নানা জিজ্ঞাসার সমাধান দেওয়া হয়।

আলোচনা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সেরা ১০ জন বিজয়ীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

শিক্ষার্থীদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অডিটরিয়াম মুখর হয়ে ওঠে। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে ভূমি ব্যবস্থাপনা ও এ-সংক্রান্ত আইনকানুন বিষয়ে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

error:

চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬