ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে বেগুনাই প্রাইমারি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo লাখাইয়ে পাগলা শিয়ালের হামলায় নারী-শিশুসহ ১২ জন আহত, আক্রান্ত গবাদিপশুও Logo ওপারে পাকা সড়ক, মাঝে নদী: একটি সেতুর জন্য বিভক্ত লাখাইয়ের দুই প্রান্ত Logo সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময়, আহত অন্তত ৫ Logo হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩২ Logo বিশ্বের ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র; বাংলাদেশ কোথায়? Logo সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, কৃষি মন্ত্রণালয়ে জমা প্রায় ৫০০ আবেদন Logo মাধবপুরে মোত্তাকিম চৌধুরীর উদ্যোগে অসহায় পরিবার পেল ২২৮টি টিউবওয়েল Logo সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, মন্ত্রণালয়ে জমা প্রায় ৫০০ আবেদন Logo কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩২

ছবি: সংগৃহীত

বাংলার খবর ২৪ ডেস্ক নিউজ:
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। দুজনই ঢাকা বিভাগের। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০৭ জনে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টার হিসাব এতে তুলে ধরা হয়েছে।

এই সময়ে সারা দেশে হাম বা এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আটটি বিভাগেই রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, ৪০৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২০০, সিলেটে ১২৫, বরিশালে ৯৪, খুলনায় ৮১, ময়মনসিংহে ৬৫, রংপুরে ৩০ ও রাজশাহীতে ২১ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম বা এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।

এই সময়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ২৪৮ জন।

চলতি বছর নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১০৩ জন।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে বেগুনাই প্রাইমারি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

error:

হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩২

আপডেট সময় ০৫:০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬