ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি Logo লাখাইয়ে এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ৩২, হাসপাতালে রোগীর ভিড় Logo লাখাইয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম Logo লাখাইয়ে বসতঘরের মেঝে খুঁড়ে ১৩টি পদ্মগোখরোর বাচ্চা উদ্ধার Logo লাখাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ, বাম্পার ফলনের আশা Logo লাখাইয়ে নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ‘লাদেন’ গ্রেফতার Logo লাখাইয়ে পুকুরে মুরগির খামারের বর্জ্য ভাসার অভিযোগ, পানিদূষণ নিয়ে উদ্বেগ Logo মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা ২ হাজার টাকা Logo মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান Logo ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল

লাখাইয়ে কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি

লাখাই প্রতিনিধি:

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।

এর আগে কন্যাশিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক ও সমাজের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, বাল্যবিয়ে কন্যাশিশুদের বিকাশ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার পথে বড় বাধা। এ বাধা দূর করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, শিক্ষিকা জাহানারা বেগম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, পজিপ কর্মকর্তা কে এম সাহেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল আজম এবং শিক্ষার্থী রুবাইয়া ইসলাম ও নাইমা আক্তার।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি

error:

আপডেট সময় ১১:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬