ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo বালির নিচে লুকিয়ে ভারতীয় শাড়ি-কসমেটিকস, মদ ও গাঁজা

১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী ১৮ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানান, উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর উত্তোলন করা মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। এরপর ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে।

ঠাকুরগাঁও-১ আসনটি বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন হিসেবে পরিচিত। আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এরই মধ্যে তৎপরতা শুরু হয়েছে।

বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ নিয়েও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বাড়াতে সারা দেশে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শে প্রস্তুত করা সচেতনতামূলক প্রচারপত্র ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে বলে জানান তিনি।

রিজভী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের পাশাপাশি রেডিও-টেলিভিশনেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হবে। স্কুল, মাদরাসা ও হাটবাজারে আবর্জনা রাখার জন্য বিনের ব্যবস্থা করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় অন্যান্য উদ্যোগও বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ

error:

১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

আপডেট সময় ০৯:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬