ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাঁশ বাজারে জমজমাট বেচাকেনা, কর্মব্যস্ততায় মুখর ঐতিহ্যবাহী হাট Logo হবিগঞ্জ-বুল্লা সড়কে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা Logo বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo ধর্মঘর ডিগ্রি কলেজে ৩৩ বছরেও নির্মিত হয়নি শহীদ মিনার Logo নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা Logo ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান Logo এনএসআইয়ের সাবেক দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo সাগর–রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সংশ্লিষ্টতার সূত্র পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের Logo ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার, ঝরে পড়া ঠেকাতে বড় উদ্যোগ Logo সীমান্তে চোরাচালান ও হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

হবিগঞ্জ-বুল্লা সড়কে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জ থেকে বুল্লা রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার বিষয়টি উপেক্ষা করে জনপ্রতি ৫০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। এতে নিয়মিত যাতায়াতকারী সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এর মধ্যে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া গুনতে হওয়ায় নিম্নআয়ের মানুষ, শিক্ষার্থী ও দিনমজুরদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

যাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে এই রুটে ভাড়া নিয়ে অনিয়ম চলে আসছে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে প্রতিদিন কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রয়োজনে এ রুটে যাতায়াতকারীরা বেশি সমস্যায় পড়ছেন।

স্থানীয় যাত্রীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সিএনজি অটোরিকশার ভাড়ার বিষয়টি যাচাই করে নির্ধারিত ও যৌক্তিক ভাড়া নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

লাখাইয়ের বুল্লা বাঁশ বাজারে জমজমাট বেচাকেনা, কর্মব্যস্ততায় মুখর ঐতিহ্যবাহী হাট

error:

হবিগঞ্জ-বুল্লা সড়কে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় ০১:০০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬