ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

লাখাইয়ে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ভস্মীভূত, ক্ষতি কয়েক লাখ টাকা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব নয়াবাড়ি ব্রিজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ও দোকানের মালামাল পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

২৭ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে করাব নয়াবাড়ি ব্রিজ সংলগ্ন বাজারের কয়েকটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বেশ কয়েকটি দোকান ও দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে জানা গেলেও অগ্নিকাণ্ডে মোট কত টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সংশ্লিষ্টদের হিসাবের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

লাখাইয়ে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান ভস্মীভূত, ক্ষতি কয়েক লাখ টাকা

আপডেট সময় ১০:৪৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬