ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরের ৭৭ স্কুলে প্রধান শিক্ষক নেই, ৬৪ সহকারী শিক্ষকের পদও শূন্য Logo দক্ষিণ করাব পীতবসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত নাজমুল হক সুমন Logo পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির Logo লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ভাতিজা নিহত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু Logo চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক হামিদুর রহমান Logo মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার Logo ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ Logo মাধবপুরে বুল্লা-ছাতিয়াইন সড়কে ১ হাজার তালের বীজ রোপণ Logo জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ভাতিজা নিহত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল গ্রামের শামপুর এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের পক্ষের মধ্যে সংঘর্ষে নাজমুল হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বড় ভাই নাসির উদ্দিনের ছেলে। সংঘর্ষে ছোট ভাই গিয়াস উদ্দিনও আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রইছ আলীর দুই ছেলে নাসির উদ্দিন ও গিয়াস উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে টেপাইয়া বন্দ নামক স্থানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় নাসির উদ্দিনের ছেলে নাজমুল হাসান গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
তবে সিলেটে নেওয়ার পথে নাজমুলের মৃত্যু হয়। পারিবারিক সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে সংঘর্ষে অপর পক্ষের গিয়াস উদ্দিনও আহত হয়েছেন।
ঘটনার খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরের ৭৭ স্কুলে প্রধান শিক্ষক নেই, ৬৪ সহকারী শিক্ষকের পদও শূন্য

error:

লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ভাতিজা নিহত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

আপডেট সময় ০৪:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬