ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে এসএসসি পরীক্ষার মধ্যে উচ্চস্বরে গান ও অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থী Logo ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান Logo সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ আবদাল আহমদ Logo রাজশাহীর সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত Logo দেশের ১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে নতুন মুখ Logo এআই ব্যবহার করে প্রতারণা: ১০ সদস্য গ্রেফতার, আরও অভিযান চলবে—আজহারি Logo কলেজছাত্রের বানানো ‘গো-কার্ট’ চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী Logo গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা Logo সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস Logo চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

সাতছড়ি জাতীয় উদ্যানে আগুন, পুড়ল দেড় কিলোমিটারের গাছপালা

বাংলার খবর ডেস্কঃ হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ডে প্রায় দেড় কিলোমিটার বনাঞ্চলের পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, কেউ ধূমপান শেষে জ্বলন্ত সিগারেটের অংশ উদ্যানের ফেলে দেন। পরে শুকনা পাতা থাকায় আগুন ধরে যায়।

বন বিভাগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মোটরসাইকেল আরোহী হঠাৎ উদ্যানে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে জানালে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ছড়িয়ে থাকা শুকনো পাতা সরিয়ে ফেলেন। এতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে প্রায় দেড় কিলোমিটার বনাঞ্চলের নিম্ন ভাগ পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মী কামাল বাংলার খবর কে বলেন, ‘কারও ফেলা জ্বলন্ত সিগারেটের অংশ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে এসে বন থেকে দ্রুত শুকনো পাতা সরিয়ে নেওয়ায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি। না হলে পুরো উদ্যানে ভয়াবহ ক্ষতি হতে পারত। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নির্ধারণ করা যাবে।’

বন রক্ষায় স্থানীয়দের নিয়ে গঠিত সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সদস্য দ্বিপন বলেন, ‘কাইয়ূম নামের এক মোটরসাইকেল আরোহী আমাদের আগুন লাগার বিষয়টি জানান। আমরা এসে দেখি, চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। দ্রুত শুকনো পাতা সরিয়ে নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাছপালা। সাতছড়ি জাতীয় উদ্যানে দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মামুন বলেন, ‘আগুনে মূলত শুকনো পাতা পুড়েছে। বড় ধরনের ক্ষতি না হলেও কিছু প্রাণী ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে। তবে সবার সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বনাঞ্চলের ক্ষতি এবং জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে এসএসসি পরীক্ষার মধ্যে উচ্চস্বরে গান ও অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থী

error:

সাতছড়ি জাতীয় উদ্যানে আগুন, পুড়ল দেড় কিলোমিটারের গাছপালা

আপডেট সময় ০৫:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫