ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসাইন Logo লাখাইয়ে বালু নিলামে গিয়ে এলাকাবাসীর তোপের মুখে পড়লেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযানে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি Logo ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, জোরদার গোয়েন্দা নজরদারি Logo লাখাইয়ে বুল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo হাইমচরের নবাগত ইউএনও ও ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo ভারতে পালানোর চেষ্টাকালে সীমান্তে আটক সিলেটের আওয়ামী লীগ নেতা মিসবাহ সিরাজ Logo ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ, পাঁচ মাস পর পা কাটার পরামর্শ

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, জোরদার গোয়েন্দা নজরদারি

বাংলার খবর ডেস্ক
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব ফোর্সেস। ধর্মীয় এ উৎসবকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি, নাশকতা, গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং সাইবার পেট্রোলিং।
মঙ্গলবার (২৫ আগস্ট) র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির জন্য পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে র‍্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত র‍্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি ঝুঁকির মাত্রা বিবেচনায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম ‘স্কেলিটন ফোর্স’ প্রস্তুত রাখা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকেও সম্পৃক্ত করা হয়েছে। এলাকার মসজিদের ইমাম, সামাজিক ও নাগরিক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কোনো স্বার্থান্বেষী বা সন্দেহভাজন গোষ্ঠী যাতে হামলা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কিত, উসকানিমূলক বা সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ডের ওপরও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও উসকানিমূলক পোস্ট শনাক্তে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
র‍্যাব ফোর্সেস দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসাইন

error:

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের কড়া নিরাপত্তা, জোরদার গোয়েন্দা নজরদারি

আপডেট সময় ০৬:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬