
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি চাঁদপুরের হাইমচরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নজরুল ইসলাম ও হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলমের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে জামায়াত নেতৃবৃন্দ নবাগত ইউএনও মোঃ নজরুল ইসলাম এবং হাইমচর থানার ওসি মোঃ শাহ আলমের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও মোঃ নজরুল ইসলামের সঙ্গে উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয়। এ সময় হাইমচরের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
অন্যদিকে, হাইমচর থানার ওসি মোঃ শাহ আলমের সঙ্গে সাক্ষাৎকালে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলা হয়। মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি মোঃ শাহ আলম বলেন, “আমার থানায় কেউ মাদক নিয়ে প্রবেশ করলে তাকে জেলে যেতে হবে।”
সাক্ষাৎকালে উভয় পক্ষ উপজেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রেখে জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজে সমন্বিতভাবে ভূমিকা রাখার বিষয়েও আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার, সংশ্লিষ্ট ইউনিয়ন আমির এবং স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলার খবর ডেস্ক : 
























