ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরের আন্দিউড়ায় ১৬ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন, কৃতজ্ঞতা বাবুলের Logo ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, বাদ সৌম্য-খালেদ, ফিরলেন তাসকিন Logo ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, মিলবে ৭৩৬ আসন Logo ট্রাম্পের সঙ্গে চুক্তির পর যুক্তরাষ্ট্রে প্রথমবার ডিজেল পাঠাচ্ছে রাশিয়া Logo মুসলমানদের হেয় করা নিয়ে ক্লান্ত, কোরআনের আয়াত উদ্ধৃত করলেন বিল ক্লিনটন Logo মাধবপুরে অর্থাভাবে থমকে যাওয়ার শঙ্কা আশরাফুলের চিকিৎসা, সহযোগিতার আবেদন Logo জামায়াতের অনুমোদনে এনসিপির নতুন কমিটি, রাশেদ খাঁনের অভিযোগ Logo মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সবার প্রতি সৈয়দ মো. শাহজাহানের কৃতজ্ঞতা Logo অষ্টগ্রামের সেলিম হত্যা মামলার আসামি লাখাই থেকে গ্রেপ্তার Logo লাখাইয়ে বিয়েবাড়িতে আইফোন ও টাকা চুরি, গাছে বেঁধে যুবককে আটক

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষ দত্ত, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ নিহত ৫ বাংলাদেশি

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৯ জনের মধ্যে ৫ বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৭), তাঁদের তিন বছরের ছেলে শর্ণশিষ দত্ত, দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলি (৬৪) এবং ঢাকার সাভারের আহমেদ বাবু। দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট পরিবার নিয়ে ভারতে যান দেবাশীষ। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে গত ১৮ আগস্ট কলকাতায় ফিরে একটি হোটেলে ওঠেন তাঁরা। দেশে ফেরার প্রস্তুতির সময় গভীর রাতে হোটেলের এসি থেকে লাগা আগুনে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় কুষ্টিয়া ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অপর একটি লাশ ঝাড়খণ্ডের এক বাসিন্দার বলে শনাক্ত করা হয়েছে এবং বাকি তিনজনের পরিচয় এখনও নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরের আন্দিউড়ায় ১৬ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন, কৃতজ্ঞতা বাবুলের

error:

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষ দত্ত, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ নিহত ৫ বাংলাদেশি

আপডেট সময় ০৪:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬