ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

মাতৃত্বকালীন ভাতা কত, পাবেন কীভাবে? বিস্তারিত জেনে নিন

দরিদ্র ও অসচ্ছল পরিবারের গর্ভবতী মায়েদের গর্ভকালীন এবং শিশুর লালন-পালনে সহায়তা দিতে সরকার ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ পরিচালনা করছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এই কর্মসূচির আওতায় বর্তমানে মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে ৮৫০ টাকা করা হয়েছে। নির্বাচিত মায়েরা সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত এই সহায়তা পেতে পারেন, যার মোট পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৬০০ টাকা। প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মায়েরা এই ভাতা পাওয়ার যোগ্য হন।

আবেদনের যোগ্যতা ও নিয়মাবলি:
ভাতা পাওয়ার জন্য আবেদনকারীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে, জাতীয় পরিচয়পত্র (NID) থাকতে হবে এবং নিজের নামে এনআইডি-সংযুক্ত ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) হিসাব থাকতে হবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের এমআইএস (MIS) পোর্টালে অনলাইনের মাধ্যমে বা স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে আবেদন করতে হয়। সরকারি এই ভাতার জন্য কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রতারক চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

মাতৃত্বকালীন ভাতা কত, পাবেন কীভাবে? বিস্তারিত জেনে নিন

আপডেট সময় ০৩:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬