ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ: ৭ আসামির মৃত্যুদণ্ড, একজন খালাস Logo বাহুবলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা বৃদ্ধি, উন্নত হয়েছে আইনশৃঙ্খলা Logo ব্রাজিল হারার শোক সইতে না পেরে গলায় ফাঁস নিলেন সমর্থক Logo ‘খেলা শেষ, খোদা হাফেজ’ Logo স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা ইসি মাছউদের Logo মাধবপুরে ঋণের চাপে আদিবাসী যুবকের আত্মহত্যার অভিযোগ Logo চা বাগানের কিশনের স্বপ্ন: সুযোগ পেলেই বদলে যাবে হাজারো জীবনের গল্প Logo রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক কন্যাশিশু, উদ্ধার করে হাসপাতালে ভর্তি Logo মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, মাদকসেবনের অভিযোগে যুবক আটক

ব্রাজিল হারার শোক সইতে না পেরে গলায় ফাঁস নিলেন সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন আলী (২০) নামে এক সমর্থকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, প্রিয় দলের হার এবং প্রতিপক্ষ সমর্থকদের ট্রলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন আলী একই এলাকার হোসেন আলীর ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন এবং তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগের রাতে নরওয়ে ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপের ম্যাচে ব্রাজিল পরাজিত হয়। এরপর প্রতিপক্ষ দলের সমর্থকদের ট্রলের কারণে রতন মানসিকভাবে ভেঙে পড়েন। রাতে তিনি খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে পাউরুটি খেয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান।

রতনের বাবা হোসেন আলী বলেন, তার ছেলে খুব জেদি স্বভাবের ছিল। সকালে ঘরে গিয়ে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্রাজিল দলের পরাজয় এবং প্রতিপক্ষ সমর্থকদের ট্রলের কারণে রতন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ: ৭ আসামির মৃত্যুদণ্ড, একজন খালাস

ব্রাজিল হারার শোক সইতে না পেরে গলায় ফাঁস নিলেন সমর্থক

আপডেট সময় ১০:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬