ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি Logo লাখাইয়ে এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ৩২, হাসপাতালে রোগীর ভিড় Logo লাখাইয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম Logo লাখাইয়ে বসতঘরের মেঝে খুঁড়ে ১৩টি পদ্মগোখরোর বাচ্চা উদ্ধার Logo লাখাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ, বাম্পার ফলনের আশা Logo লাখাইয়ে নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ‘লাদেন’ গ্রেফতার Logo লাখাইয়ে পুকুরে মুরগির খামারের বর্জ্য ভাসার অভিযোগ, পানিদূষণ নিয়ে উদ্বেগ Logo মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা ২ হাজার টাকা Logo মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান Logo ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, মাদকসেবনের অভিযোগে যুবক আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে দায়িত্ব পালনের সময় মাদকসেবনের অভিযোগে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।

জানা গেছে, মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সালের উদ্যোগে গত ১ জুলাই ২০২৬ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করেন। এরপর থেকেই হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আনসারের প্লাটুন কমান্ডার ইয়াসিন খানের নেতৃত্বে দায়িত্ব পালনকালে পৌরসভার কাচারি গ্রামের আকবর আলীর ছেলে কাওসার (২৫)-কে মাদকসেবনের অভিযোগে আটক করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতাল চত্বরে রোগী, স্বজন ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তা জোরদারের ফলে হাসপাতালের সার্বিক পরিবেশ আরও সুশৃঙ্খল ও নিরাপদ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয়দের মতে, স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের এই উদ্যোগ ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। তারা হাসপাতালসহ জনসমাগমস্থলে নিরাপত্তা নিশ্চিত এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

তবে আটক কাওসারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র‍্যালি

error:

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, মাদকসেবনের অভিযোগে যুবক আটক

আপডেট সময় ০৫:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬