ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে কলেজটির অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ঘটনার পরপরই তদন্ত করা হয়েছে। তদন্তে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে কলেজের এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে এবং অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এ ঘটনায় পরীক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি হবে না। শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কলেজ কর্তৃপক্ষ রিজার্ভ থেকে ভুল প্রশ্নপত্র বিতরণ করেছে এবং এ ঘটনার দায় তাদের ওপর বর্তায়।

এর আগে শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২০২৬ সালের নিয়মিত ১০০ জন পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র দেওয়া হয়। ওই পরীক্ষার্থীরা সবাই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

একই কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ৬৯ জন অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশ নেন। সব মিলিয়ে কেন্দ্রটিতে নয় শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা দেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে এবং দায় নিরূপণে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ

আপডেট সময় ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬