ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান Logo ডোপ টেস্ট পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত Logo মঙ্গলবার রাত থেকে কলকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে

ব্রাজিল হারার শোক সইতে না পেরে গলায় ফাঁস নিলেন সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন আলী (২০) নামে এক সমর্থকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, প্রিয় দলের হার এবং প্রতিপক্ষ সমর্থকদের ট্রলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন আলী একই এলাকার হোসেন আলীর ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন এবং তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগের রাতে নরওয়ে ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপের ম্যাচে ব্রাজিল পরাজিত হয়। এরপর প্রতিপক্ষ দলের সমর্থকদের ট্রলের কারণে রতন মানসিকভাবে ভেঙে পড়েন। রাতে তিনি খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে পাউরুটি খেয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান।

রতনের বাবা হোসেন আলী বলেন, তার ছেলে খুব জেদি স্বভাবের ছিল। সকালে ঘরে গিয়ে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্রাজিল দলের পরাজয় এবং প্রতিপক্ষ সমর্থকদের ট্রলের কারণে রতন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান

error:

ব্রাজিল হারার শোক সইতে না পেরে গলায় ফাঁস নিলেন সমর্থক

আপডেট সময় ১০:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬