ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

বাহুবলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা বৃদ্ধি, উন্নত হয়েছে আইনশৃঙ্খলা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বিভিন্ন মহলের পর্যবেক্ষণ অনুযায়ী, মাদক, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, অবৈধ পরিবহন ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাহুবল মডেল থানা পুলিশের নিয়মিত অভিযান এবং আইনগত পদক্ষেপে ইতিবাচক পরিবর্তন এসেছে।

স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা এবং অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিছু ব্যক্তি ও গোষ্ঠীর কার্যক্রমে বাধা সৃষ্টি হয়েছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের তদবির, সুপারিশ বা প্রভাবের কাছে পুলিশ নতি স্বীকার করবে না। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান দায়িত্ব।”

তিনি আরও বলেন, “প্রায় দুই লাখ মানুষের এই উপজেলায় মাত্র ৫৫ জনের মতো পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। সীমিত জনবল নিয়েও আমরা ২৪ ঘণ্টা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। জনগণের সহযোগিতা পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, সীমিত জনবল ও নানা ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাহুবল মডেল থানা পুলিশ ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। তাদের মতে, গঠনমূলক সমালোচনার পাশাপাশি দায়িত্বশীল ও ইতিবাচক কাজের যথাযথ মূল্যায়নও হওয়া উচিত।

সংশ্লিষ্টদের অভিমত, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের চেয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আইন মেনে চললে সমাজে স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

বাহুবলে অপরাধ দমনে পুলিশের তৎপরতা বৃদ্ধি, উন্নত হয়েছে আইনশৃঙ্খলা

আপডেট সময় ১০:২৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬