ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষার মানোন্নয়নে দুই মাস পরপর শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বসবেন এমপি মানিক Logo গল্লাক কলেজের গভর্নিং বডিতে দাতা সদস্য নির্বাচিত হলেন এম এ হান্নান Logo খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo চাঁদপুর প্রেস ক্লাবে সম্পাদকদের বৃহৎ মতবিনিময়, সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও আইন সংস্কারের দাবি Logo পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন Logo ওমরাহ করলেন আসিফ মাহমুদ Logo আজ থেকে শুরু কলেরা টিকার ক্যাম্পেইন Logo সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী Logo দুই ঘনিষ্ঠ বন্ধুর হাতে তথ্য মন্ত্রণালয় Logo হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের নতুন অধ্যক্ষ বেদারুল আলম

চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনে দুই ময়না পাখি অবমুক্ত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনে উদ্ধার করা দুটি ময়না পাখি এক মাস পরিচর্যার পর অবমুক্ত করেছে বন বিভাগ।

বুধবার বিকেলে রেমা-কালেঙ্গা বনাঞ্চলে পাখি দুটি অবমুক্ত করা হয়।

কালেঙ্গা বনবিট কর্মকর্তা আব্দুল্লাহ আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় এক মাস আগে কালেঙ্গা বনবিটের কাঠালবাড়ী এলাকার একটি বাড়ি থেকে দুটি ময়না পাখির বাচ্চা উদ্ধার করা হয়। পরে বন বিভাগের তত্ত্বাবধানে এক মাস লালন-পালন ও পরিচর্যা শেষে প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার উপযোগী হওয়ায় সেগুলো বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

রেমা-কালেঙ্গা বনাঞ্চলের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, বন্যপ্রাণী ধরে বিক্রি করা বা ঘরে পোষা বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক এবং গণমাধ্যমকর্মী আব্দুল জাহির মিয়া বলেন, অবমুক্ত করা স্থানে পর্যাপ্ত ফলমূল ও পোকামাকড় থাকলে পাখিগুলো সহজেই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। তিনি আরও বলেন, ময়না পাখি মানুষের শেখানো বুলি বলতে পারলেও দীর্ঘদিন খাঁচায় থাকলে বনের স্বাভাবিক ডাক ভুলে যায়। তাই অবমুক্ত করার আগে তাদের প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি রাখা গুরুত্বপূর্ণ।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, বন্যপ্রাণী ধরে বন্দি করে লালন-পালন বা পাচার করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বন্যপ্রাণীর অবাধ বিচরণে বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শিক্ষার মানোন্নয়নে দুই মাস পরপর শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নিয়ে বসবেন এমপি মানিক

error:

চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনে দুই ময়না পাখি অবমুক্ত

আপডেট সময় ১০:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬